News71.com
 International
 09 Aug 17, 12:13 PM
 226           
 0
 09 Aug 17, 12:13 PM

শেষ পর্যন্ত কি মোদীর উন্নয়নে সামিল হতে বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় সুপারস্টার রজনীকান্ত!!

শেষ পর্যন্ত কি মোদীর উন্নয়নে সামিল হতে বিজেপিতে যোগ দিচ্ছেন ভারতীয় সুপারস্টার রজনীকান্ত!!

আন্তর্জাতিক ডেস্ক : বিজেপিতে যোগ দিচ্ছেন সুপারস্টার রজনীকান্ত। সোমবার দীর্ঘক্ষণ বিজেপি সাংসদ পুনম মহাজনের সঙ্গে বৈঠক করেন রজনিকান্ত। চেন্নাইয়ের পোজ গার্ডেনের বাড়িতে দীর্ঘক্ষণ রজনিকান্তের সঙ্গে বৈঠক করেন প্রয়াত বিজেপি নেতা প্রমোদ মহাজনের কন্যা পুনম। সেই সময় হাজির ছিলেন রজনীকান্তের স্ত্রীও। আর এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, এই বৈঠকেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে আলোচনা হয়েছে। যদিও এই বৈঠক নিয়ে স্পিকটি নট বিজেপি। যদিও পুনম মহাজন জানিয়েছেন, রজনীকান্ত তাঁকে ব্যক্তিগতভাবে সমর্থন করেন। তাঁর বাবার সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক ছিল তামিল অভিনেতার। সৌজন্যে সাক্ষাৎ করতেই এই বৈঠক বলে দাবি পুনমের।


উল্লেখ্য, এর আগেই গত মে মাসে রজনীকান্তের একটি মন্তব্য থেকে তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়। নিজের সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভগবান চাইলে আমি আগামীকালই রাজনীতিতে যোগ দেব’। একইসঙ্গে তিনি বলেন, রাজনীতির জগতে আসার তাঁর কোনও ইচ্ছে নেই। যদি তিনি রাজনীতিতে প্রবেশ করেন, তাহলে সত্যনিষ্ঠ থাকবেন। রাজনীতি থেকে কাউকে আর্থিক ফায়দা কাউকে নিতে দেবেন না তিনি। এ ধরনের লোকজনের সঙ্গে সংশ্রবও রাখবেন না তিনি। এরপরেই বিজেপি তাঁকে রাজনীতিতে আসার প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবের জবাবে রজনী কোনও মন্তব্যই করেননি। কিন্তু ওই প্রস্তাব নাকচও করে দেননি তিনি। আর এই জল্পনার মধ্যেই পুনমের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন