News71.com
 International
 09 Aug 17, 12:06 PM
 226           
 0
 09 Aug 17, 12:06 PM

তিব্বতকে স্বাধীন করুন, তাতে ভারত নিরাপদ থাকবে ।। তিব্বতি ইউথ কংগ্রেস

তিব্বতকে স্বাধীন করুন, তাতে ভারত নিরাপদ থাকবে ।। তিব্বতি ইউথ কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : একদিকে যখন সীমান্তর ডোকলাম থেকে কোনও দেশের সেনাবাহিনীই সরতে নারাজ, তখন ভারতের রাস্তায় নেমে তিব্বতকে স্বাধীন করার দাবি জানাতে চলেছে একদল যুবক। তিব্বতি ইউথ কংগ্রেসের তরফ থেকে এই দাবি জানানো হবে নয়াদিল্লির রাস্তায়। আগামী ১১ অগাস্ট এই বিক্ষোভ মিছিল হবে। “Tibet’s independence, India’s security” এই মর্মেই হবে প্রতিবাদ। রামলীলা ময়দান থেকে শুরু করে মিছিল হবে যন্তর মন্তর পর্যন্ত।

‘তিবেতান ইউথ কংগ্রেস’-এর তরফ থেকে প্রেসিডেন্ট তেনজংই জিগমে জানিয়েছেন, তাঁরা এই র‍্যালি করে বোঝাতেই চাইছেন যে একমাত্র তিব্বতকে স্বাধীন করলে তবেই ভারত সুরক্ষিত থাকবে। কিছু স্থানীয় নেতা এদিনের মিছিলে যোগ দেবেন বলে জানা গিয়েছে। জিগমে আরও জানিয়েছেন, তিব্বত অবৈধভাবে দখল করে আছে চিন। এর জন্য ভারতের চিবের উপর চাও দেওয়া উচিৎ বলেও মনে করেন তিনি।

এদিকে কিছুদিন আগেই, ভারতের মাটিতে ওড়ানো হয়েছে তিব্বতের পতাকা। বিতর্কিত চিন সীমান্তে প্যাংগং লেকের ধারে ‘তিব্বতি জাতীয় পতাকা’ ওড়ানো হয়েছে বলে অভিযোগ চিনা সংবাদমাধ্যমে। এই রকম একটা সময়ে লাদাখের মাটিতে তিব্বতের এই পতাকা ওড়ানোর ঘটনায়, অনুমান করা হচ্ছে যে চিনকে চাপে রাখতে ভারত তিব্বতের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করছে। তবে এতে নয়াদিল্লি সরাসরি মদতের কোনও প্রমাণ নেই বলেও উল্লেখ করা হয়েছে।

কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও চিনের অভিযোগ, তাস হিসেবে তিব্বতকে ব্যবহার করতে চাইছে ভারত। আরও উল্লেখ করা হয়েছে যে নয়াদিল্লি প্রকাশ্যেই এমন আশ্বাস দিয়েছিল যে তিব্বতী বিচ্ছিন্নতাবাদীদের কোনও চিন-বিরোধী কার্যকলাপ মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, কিছুদিন আগেই দলাই লামার জন্মদিন পালিত হয়েছে এই প্যাংগং লেকের ধারেই। অন্যদিকে, চিনের এক আর্টিকলে দাবি করা হয়েছে যে কাশ্মীরে প্রবেশ করতেই পারে চিন সেনা। চিনা বিশেষজ্ঞের যুক্তি, চিনের সঙ্গে ভারতের সীমান্তের বিতর্কিত অংশে প্রবেশ করেছে ভারতীয় সেনা। তাই কাশ্মীরেও তারা প্রবেশ করতেই পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন