News71.com
 International
 05 Aug 17, 09:16 AM
 325           
 0
 05 Aug 17, 09:16 AM

ভারতের অন্ধপ্রদেশে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ৪ স্প্যানিশ নাগরিকসহ নিহত ৫।।

ভারতের অন্ধপ্রদেশে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ৪ স্প্যানিশ নাগরিকসহ নিহত ৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্ধপ্রদেশের চিত্তর জেলায় মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে চার স্প্যানিশ নাগরিকসহ ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। নিহতেরা হলেন-ভিনসেন্ট প্রেজ,জোসেফা মোরান, ফ্র্যানসিসকো পেডরোসা ও নিভেস লোপেজ। নিহত বাস চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি। জেলার সুপারিনডেনটেন্ট রাজাশেখর বাবু জানান,স্প্যানিশ নাগরিকরা অনন্তপুরামু জেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে পুডুচেরি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। মিনিবাসে চালকসহ ১১ জন ছিলেন।

ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা কালেক্টর পি এস পারাদুমনা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দিল্লিতে স্প্যানিশ এ্যাম্বাসির সঙ্গে সব সময় যোগাযোগের জন্য নির্দেশ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন