News71.com
 International
 05 Aug 17, 08:52 AM
 188           
 0
 05 Aug 17, 08:52 AM

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু।।  

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী ভেঙ্কাইয়া নাইডু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ভেঙ্কাইয়া নাইডু। ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোটের এ রাজনীতিক নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোটের প্রার্থী গোপাল কৃষ্ণ গান্ধীকে (জিকে গান্ধী) হারিয়ে পেয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ডেপুটির দায়িত্ব। আজ শনিবার দিনভর নির্বাচনের পর ভোট গণনা শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা হয়। এতে দেখা যায়,মোট ৭৮৫ ভোটের মধ্যে ৫১৬ ভোট পেয়েই জিতে গেছেন ৬৮ বছর বয়সী সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী নাইডু। আর জিকে গান্ধী পেয়েছেন ২৪৪ ভোট।

নাইডু ভারতের একজন সাবেক মন্ত্রী এবং গান্ধী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন সাবেক গভর্ণর ও মহাত্মা গান্ধীর নাতি। নির্বাচিত নতুন উপ-রাষ্ট্রপতি আগামী ১০ আগস্ট শপথ নেবেন। কেননা,সেদিনই বর্তমান উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন