News71.com
 International
 05 Aug 17, 11:52 AM
 215           
 0
 05 Aug 17, 11:52 AM

ভারতের সঙ্গে যৌথভাবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইজরায়েল।।  

ভারতের সঙ্গে যৌথভাবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইজরায়েল।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে যৌথভাবে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইজরায়েল। যৌথ উদ্দোগে স্পাইক এমআর’ নামের এই ক্ষেপণাস্ত্র ভারতের হায়দ্রাবাদে তৈরি করা হবে বলে জানা গিয়েছে। কল্যাণী স্ট্রাটেজিক সিস্টেম ও ইজরায়েলের অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম লিমিটেড যৌথভাবে তৈরি করবে এই ‘স্পাইক এমআর। আড়াই হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র এর আগেও একাধিকবার সফল উৎক্ষেপন করেছে ভারত। সাফল্য এসেছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা। রাজস্থানের মরুভূমিতে এই পরীক্ষা চালানো হয়েছে। উৎপাদন শুরু হওয়ার পর হায়দ্রাবাদের হার্ডওয়্যার পার্কে অবস্থিত কারখানা থেকে মাসে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। ভারত থেকে তা ইজরায়েলে রফতানি করার হবে।

জানাগেছে গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ২০০ কোটি ডলারের ও এপ্রিল মাসে ৬৩ কোটি ডলারের পৃথক দুটি অস্ত্র চুক্তি করেছে ইজরাইল। উল্লেখ্য গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইজরায়েল সফরে গিয়েছিলেন। ইজরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তি উপলক্ষে এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদিই ছিলেন ইজরায়েল সফর করেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন