News71.com
 International
 05 Aug 17, 10:56 AM
 246           
 0
 05 Aug 17, 10:56 AM

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ৯ বেসামরিক নাগরিক নিহত।।

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ৯ বেসামরিক নাগরিক নিহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দেশটির সাদা প্রদেশের আল সাফরা এলাকায় বোমা বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে সুত্র জানিয়েছে,ঐ এলাকায় এক আবাসিক ভবন ও একটি গাড়িতে বোমা বর্ষণ করা হয়। এতে ভবনটি থেকে সাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

একই এলাকায় বেসামরিক ব্যক্তিদের বহন করে নিয়ে যাওয়া একটি গাড়িতে সৌদি জঙ্গিবিমানের বোমা বর্ষণে অপর দুই ব্যক্তি নিহত এবং আরো সাত জন আহত হন। উল্লেখ্য,ইয়েমেনের স্থানীয় টেলিভিশন আল মাশিরার তথ্য মতে,যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে গত দু’বছরে প্রায় ১২ হাজার বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৪৪ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন