News71.com
 International
 04 Aug 17, 10:05 AM
 190           
 0
 04 Aug 17, 10:05 AM

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাঁজার ব্যবসা জমজমাট।।  

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাঁজার ব্যবসা জমজমাট।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গাঁজা দিয়ে বিভিন্ন পণ্য প্রস্ততকারক একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের গোটা একটি শহর কিনে নিয়েছে। তাদের পরিকল্পনা হলো এই শহরটিকে মারিহুয়ানার জন্যে আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলা। ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যের একটি যেখানে মারিহুয়ানা বৈধ পণ্য হিসেবে বিবেচিত। কোম্পানিটির নাম অ্যামেরিকান গ্রিন। আর শহরটি হলো নিপটন। ৫০ লাখ ডলার দিয়ে তারা এই শহর কিনে নেওয়ার এক সমঝোতায় রাজি হয়েছে। ফলে কোম্পানিটি মালিক হবে ১২০ একর জমির। এই এলাকার মধ্যে রয়েছে একটি স্কুল,একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান।

এই কোম্পানির আরো একটি লক্ষ্য হচ্ছে শহরের সবকিছু সৌর ও বায়ু-শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি দিয়ে চালানো। পরিবেশ-বান্ধব এক শহর হিসেবে নিপটনকে গড়ে তোলার ব্যাপারে আমরা খুব উত্তেজনা বোধ করছি,এক বিবৃতিতে একথা বলেছেন অ্যামেরিকান গ্রিনের প্রেসিডেন্ট ডেভিড গাথার। এখানে গাঁজার বিপ্লব হবে। আমরা এমনভাবে এই বিপ্লব ঘটাবো ঊনবিংশ শতাব্দীতে যেমন সোনার বিপ্লব হয়েছিলো সেরকম,বলেন তিনি।

গোল্ড রাশের সময় নিপটন শহরটি গড়ে উঠেছিলো। এর আশেপাশে যখন মূল্যবান ধাতব পদার্থ মেটাল পাওয়া গেলো তখনই এটি বদলে যেতে শুরু করে। নিপটন শহরটি ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তে। এর জনসংখ্যা মাত্র ২০। শহরটি নতুন করে গড়ে তুলতে অ্যামেরিকান গ্রিন সেখানে ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে চায়। তাদের লক্ষ্য এটিকে পর্যটকদের জন্যে আকর্ষণীয় এবং পরিবেশবান্ধব করে গড়ে তোলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন