News71.com
 International
 04 Aug 17, 03:07 AM
 169           
 0
 04 Aug 17, 03:07 AM

পাকিস্তানে শপথ নিলো পিএমএল-এন এর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসির নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ।।

পাকিস্তানে শপথ নিলো পিএমএল-এন এর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্বাসির নেতৃত্বে নতুন মন্ত্রিপরিষদ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির নতুন মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথ পাঠ করান দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসেন। নতুন মন্ত্রিপরিষদে পুরাতনদের সংখ্যাই বেশি। পাশাপাশি ঠাঁই পেয়েছেন নতুন কিছু মুখ। ২৮ জন কেন্দ্রীয় এবং ১৮ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে মোট ৪৬ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দীর্ঘ ছয় ঘণ্টার বৈঠক করেন আব্বাসি। শপথ নেওয়া মন্ত্রিসভায় খাওয়াজা মোহাম্মদ আসিফ পররাষ্ট্রমন্ত্রী,আহসান ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান। এছাড়া ইশহাক দার অর্থমন্ত্রী ও পারভেজ মল্লিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন