News71.com
 International
 04 Aug 17, 01:15 AM
 188           
 0
 04 Aug 17, 01:15 AM

ট্রাম্পের রাশিয়া কানেকশান খতিয়ে দেখতে গ্র্যান্ড জুরি বোর্ড গঠন করল মার্কিন বিচার বিভাগ।।    

ট্রাম্পের রাশিয়া কানেকশান খতিয়ে দেখতে গ্র্যান্ড জুরি বোর্ড গঠন করল মার্কিন বিচার বিভাগ।।      

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্প-রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পেতে এবার গ্র্যান্ড জুরি বোর্ড গঠন করলো মার্কিন বিচার বিভাগ। প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,রুশ সংযোগ তদন্ত এগিয়ে নিতে এই জুরি গঠনের নেপথ্যে রয়েছেন মার্কিন বিচার বিভাগের পরামর্শক সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। ২০১৬ সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে এক রুশ আইনজীবীর বৈঠকের খবর সামনে আসার পরই এই গ্র্যান্ড জুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসবের নিন্দা করে বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণায় ব্যাঘাত ঘটাতে ত্রেমলিনের সঙ্গে রিপাবলিকান শিবিরের কোনো ধরণের সংযোগ ঘটেনি।

জানা গেছে,এই গ্র্যান্ড জুরি হলো সামরিক-বেসামরিক প্রশাসনের বাইরে নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি দল যারা কোনো একটি বিষয় তদন্ত করতে গিয়ে গোপনে কাজ করে থাকে। আলামতের পরীক্ষা-নিরীক্ষা,প্রসিকিউটারের তদন্তাধীন সম্ভাব্য অপরাধের তথ্য যাচাইবাছাই,নির্দিষ্ট ওই ঘটনায় অভিযোগ দায়ের করা হবে কি হবে না তা নিয়ে প্রস্তাব দেয়। এটি তদন্তের আওতায় সংশ্লিষ্ট নথি চাইতে পারে, শপথের আওতায় সাক্ষ্য গ্রহণ করতে সন্দেহভাজনদের তলব করতে পারে। গ্র্যান্ড জুরি অপরাধের প্রমাণ পেলে দোষীদের বিচারের আওতায় আনার সুপারিশ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন