
নিউজ ডেস্ক : বাংলাদেশে পাচার হওয়ার আগেই সীমান্ত থেকে মজুদ করা বিপুল পরিমান ফেনসিডিলের চালান আটক করল ভারত । বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের মুর্শিদাবাদ এলাকা থেকে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা মুল্যের ফেনসিডিল৷ সেগুলিকে বাংলাদেশ পাচারের অভিযোগে অমর মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ আগামীকাল ধৃতকে লালবাগ এসিজেএমে পেশ করা হবে৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের রাণীনগর সংলগ্ন চর এলাকা পাচারের রমরমার জন্য পরিচিত৷ সেই রমরমা বন্ধে কোমর বেঁধে নেমেছে পুলিশ৷ তাদের কাছে আগাম খবর ছিল রাণীনগর এলাকা দিয়ে পাচার হবে ফেনসিডিল৷ পাচারকারীদের ধরতে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামে পুলিশ৷ পাচারের অভিযোগে অমর মণ্ডলকে গ্রেফতার করা হয়৷ তার কাছ থেকে ৫২৫ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
ধৃতকে প্রাথমিকভাবে জেরা করে পুলিশ জানতে পেরেছে ফেনসিডিল বোতলগুলি চোরা পথে সীমান্ত দিয়ে বাংলাদেশ পাচার করার পরিকল্পনা ছিল তার৷ ৫২৫ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য দু’ লাখ টাকা৷ তাকে আগামীকাল লালবাগ এসিজেএমে পেশ করা হবে৷ এই পাচারের কাজে আর কেউ জড়িত কীনা তা জানতে ধৃত যুবকের পুলিশি হেফাজতের আবেদন করা হবে৷