News71.com
 International
 04 Aug 17, 10:21 AM
 194           
 0
 04 Aug 17, 10:21 AM

দুবাইয়ের উচ্চতম টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন।।

দুবাইয়ের উচ্চতম টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন।।

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টর্চ টাওয়ার নামের একটি আকাশচুম্বী আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আকাশচুম্বী এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে,আগুনের শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ধ্বংসাবশেষ নিচে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে,ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

বিশ্বের সর্বোচ্চ টাওয়ারগুলোর মধ্যে অন্যতম এই টর্চ টাওয়ারে আগুন লাগার কারণ জানা যায়নি। এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে,টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে ২০১৫ সালে এই টাওয়ারটিতে আগুন লাগে। ৭৯ তলার এই টাওয়ারটি ২০১১ সালে চালু করা হয়। চালু হওয়ার সময় এটিই ছিল বিশ্বের সবচেয়ে বড় আবাসিক ভবন। পরে আরও ছয়টি ভবন এই টাওয়ারকে ছাড়িয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন