
আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর থেকে সিকিম সীমান্ত, চিন-পাকিস্তানের নানা পরিকল্পনা বিভিন্ন সময়ে প্রকাশ্যে উঠে এসেছে ৷ শুধু ভারত নয় গোটা বিশ্বই বিষয়টি জানে । প্রতিরোধ ভারত সদাসতর্ক অবস্থায় থাকে । তাই এবার নজর এডিয়ে জলপথেই ভারতকে কাবু করতে তৎপর চীন ও পাকিস্তান । আর এবার ভারতীয় এক সংবাদ মাধ্যমের সামনে এসেছে সমুদ্রের মাধ্যমে পাকিস্তান এবং চিনের নতুন পদক্ষেপ৷ পাকিস্তানের গোয়াদর বন্দর, যেখানে চিনের প্রভাব রয়েছে, সেখান থেকে ভারতে ড্রাগস পাঠানোর মতো চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে উঠে এসেছে৷ বহুদিন ধরেই যে আশহ্কা করা হচ্ছিল তা এভাবে প্রকাশ্যে উঠে এসেছে বলে দাবি এই সংবাদ মাধ্যমের৷
সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ড গুজরাতে হেরোইন উদ্ধার করে, জলপথেই মাদক দ্রব্য প্রবেশের চেষ্টা চলছে বলে অভিযোগ৷ আটক ওই জাহাজ থেকে ১৫০০কিলো হেরোইন উদ্ধার হয়, যার মূল্য প্রায় তিন হাজার কোটিরও বেশি। সূত্র অনুযায়ী, পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে মাদক দ্রব্য আবু ধাবি হয়ে ভারতে এসেছিল৷ এই জাহাজে দুজন পাকিস্তানিও ছিল৷ যদিও ভারতে প্রবেশের আগে তাদের মাঝপথেই নামিয়ে দেওয়া হয় বলে জানা যায়৷