News71.com
 International
 03 Aug 17, 01:51 AM
 204           
 0
 03 Aug 17, 01:51 AM

ভারতের বিহারে ট্রেনে ফের মাওবাদী হামলা, ব্যাহত ট্রেন চলাচল

ভারতের বিহারে ট্রেনে ফের মাওবাদী হামলা, ব্যাহত ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ফের ট্রেনকে টার্গেট করল মাওবাদীরা ৷ আজ বৃহস্পতিবার সকালে, বিহারের লক্ষ্মীসরাইয়ে ট্রেনে মাওবাদী হামলা চলে বলে জানা গিয়েছে । ১৩২৮৮ দানাপুর দুর্গ এক্সপ্রেস, ভালুই স্টেশন থেকে মাওবাদীরা হামলা করে বলে খবর পাওয়া যায়৷ ট্রেনের কেবিনে থাকা কর্মীকে মাওবাদীরা অপহরণ করে বলে সিআরপিএফ থেকে জানা যায়৷ এসময় CRPF-এর 207 কোবরা ব্যাটেলিয়নের সঙ্গে এই অপহরণকারীদের সংঘর্ষ বাধে৷ গত রাতেই লক্ষ্মীসরাইয়ে একটি মোবাইল টাওয়ারও জ্বালিয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের। তবে হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, বিহার ও ঝাড়খণ্ডে ২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত শহিদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা।

বিহারের জামুইয়ে এই মাওবাদী হামলার জেরে সাত ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। লক্ষ্মীসরাই স্টেশনের কাছে দীর্ঘক্ষণ পুলিশ-মাওবাদী গুলির লড়াই চলে। ঘটনার জেরে দিল্লিগামী ১২টি ট্রেন আটকে রয়েছে মাঝ রাস্তায়। গতকাল বুধবার রাত ১২টা নাগাদ। জামুই ও কিউল স্টেশনের মাঝে জিতেন্দ্র হল্ট থেকে এক গেটম্যানকে অপহরণ করে কয়েকজন মাওবাদী । এরপর ট্রেনের সিগনাল লাল রাখার হুমকি দেয় তারা। এরপর থেকে সিগনাল লাল অবস্থাতেই পরে থাকে প্রায় ৭ ঘণ্টা। ফলে জামুই স্টেশন দিয়ে দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ডাউন ছাপরা-টাটা এক্সপ্রেস, ডাউন রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, ডাউন দানাপুর এক্সপ্রেস, ডাউন বিভূতি এক্সপ্রেস, ডাউন অমৃতসর মেল-সহ ১২টি দূরপাল্লার ট্রেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন