News71.com
 International
 03 Aug 17, 12:42 PM
 489           
 0
 03 Aug 17, 12:42 PM

অনিচ্ছা সত্বেও রাশিয়ার ওপর অবরোধের বিলে সই করলেন ট্রাম্প

অনিচ্ছা সত্বেও রাশিয়ার ওপর অবরোধের বিলে সই করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে বিলে সম্মতি দিলেও রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করা নিয়ে মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া বিলে সায় নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।যদিও গতকাল বিলটিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই স্বাক্ষরের ফলে এটি এখন আইনে পরিণত হলো। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেন, এতে স্বাক্ষর করলেও ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প এর বিরোধিতা করেছেন। অপরদিকে ওয়াশিংটনের এ পদক্ষেপের জবাবে ক্রেমলিন বলেছে, এতে রাশিয়ার উপর তেমন কোন কুপ্রভাব পড়বে না । রাশিয়ার কোনো কিছুতেই তেমন কোন পরিবর্তন আসবে না। এরই মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের দুটি সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে বিলটি হোয়াইট হাউসে পৌঁছায়। কিন্তু এতে সই করতে ট্রাম্প গতকাল পর্যন্ত অপেক্ষা করেন। রুদ্ধদ্বার অবস্থায় ও ক্যামেরার আড়ালে প্রেসিডেন্ট বিলটিতে সই করেন। এর মাধ্যমে তিনি একটি ‘অপমানকর’ পরিস্থিতি এড়ালেন। এর আগে কংগ্রেসের কয়েকজন সদস্য হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার প্রতি দুর্বলতাবশত নিষেধাজ্ঞা বিলে ট্রাম্প ভেটো প্রয়োগ করলে কংগ্রেস তা অধিকাংশ ভোটে অগ্রাহ্য করবে।

জানাগেছে অনেকটা বাধ্য হয়েই বিলটিতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট । কারন এই বিলটি পাসের ব্যাপারে মার্কিন কংগ্রেসে দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা মতৈক্যে পৌঁছানোয় ট্রাম্পের ভেটো ক্ষমতা অগ্রাহ্য করার মতো যথেষ্ট সংখ্যক ভোট তাঁদের ছিল। এ অবস্থায় ট্রাম্প ভেটো দিলে তা হতো তাঁর জন্য অপমানের। বিলে সইয়ের পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘বিলটিতে সমস্যা থাকা সত্ত্বেও জাতীয় একতার স্বার্থে আমি এতে স্বাক্ষর করলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে রাশিয়ার পদক্ষেপ দেখার ব্যাপারে মার্কিন জনগণের প্রত্যাশার প্রতিনিধিত্ব করছে এই বিল।’ জানাগেছে নতুন পাশ হওয়া এই আইন বলে ওয়াশিংটন অবরোধ আরোপের ক্ষেত্রে এখন রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু বানাতে পারবে। অর্থাৎ যেসব কোম্পানি রাশিয়ার পাইপলাইন স্থাপনের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। সেই সঙ্গে কয়েকজন রুশ অস্ত্র রপ্তারিকারকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে। রাশিয়ার ওপর ভবিষ্যতে নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে ট্রাম্পের ক্ষমতাও হ্রাস পেয়েছে এই আইনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন