News71.com
 International
 31 Jul 17, 11:25 AM
 197           
 0
 31 Jul 17, 11:25 AM

আরবে জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি নিহত।।  

আরবে জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে ১ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি হলেন,চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে হোসাইন মোহাম্মদ আলমগীর। গত বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটলেও দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে। সূত্র জানায়,পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গত একবছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গুলাগুলি হয়।

সৌদি নিরাপত্তা কর্মীরা (পুলিশ,আর্মি ও এলিটফোর্স) প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তাঁরপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। ইতোপূর্বে সেখানে প্রায় ৬-৮জন বিদেশি নিহত হয়েছেন। গত সপ্তাহে সৌদি সরকার কর্তৃক ওই এলাকার আশ-পাশের সকল রাস্থা বন্ধ করে দেয়া হয়েছে। বলা হয়েছে যে শুধুমাত্র ক্বাতিফ জেলখানা এবং নর্থ ক্বাতিফ (শিমালুল ক্বাতিফ) থানার পাশ্ববর্তী রাস্তা ব্যবহার করতে। উক্ত এলাকা হতে বের হয়ে যেতে ইচ্ছুকদের পুলিশের সাথে যোগাযোগ করে বিকাল ৪ঘটিকার পূর্বে নির্দিষ্ট রাস্তা (জেল খানার পাশেরটা) ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে গত ২৮ জুলাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন