News71.com
 International
 31 Jul 17, 11:04 AM
 192           
 0
 31 Jul 17, 11:04 AM

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী গোপালকৃষ্ণকেই সমর্থন করবে নীতীশের জেডিইউ

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ প্রার্থী গোপালকৃষ্ণকেই সমর্থন করবে নীতীশের জেডিইউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ জোটের প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীকেই সমর্থন করবে জেডি (ইউ)। গত কয়েকদিন আগেই বিহারের কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে বেরিয়ে গেছে বিজেপি শিবিরে ভিড়েছে জেডি(ইউ)। বিজেপির সঙ্গে গাটছডা বেধে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। কিন্তু এজন্য উপরাষ্ট্রপতি নির্বাচনে দলের অবস্থানের কোনও পরিবর্তন হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জেডি(ইউ)। দলের মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন, গোপালকৃষ্ণকে সমর্থনের সিদ্ধান্ত বিহারে মহাজোট ভাঙার আগে নেওয়া হয়েছিল। তাই সেই সিদ্ধান্ত থেকে পিছু হঠা হবে না। এ কথা দলের পক্ষ থেকে বিজেপিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ত্যাগী।

উল্লেখ্য, দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল নীতীশের দল জেডি(ইউ)। তখন নীতীশের দল মহাজোটে ছিল। ত্যাগী জানিয়েছেন, উপরাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য সব বিষয়ে সংসদের উভয় কক্ষেই এনডিএ-কে সমর্থনের দলের সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য ইতিপুর্বে জেডি(ইউ) সাংসদ আলি আনওয়ার ও বীরেন্দ্র কুমার ছাড়াও শরদ যাদবও বিজেপির হাত ধরা নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন