
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনার কাছে দীর্ঘ মেয়াদে লাগাতার যুদ্ধ করার মতো গোলাবারুদ নাই । ক্যাগের এমন রিপোর্ট ফাঁস হতেই চাপ বেড়ে যায় সামরিক কর্তাদের। যদিও এরপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানান, বিচলতি হওয়ার কিছু নেই। ভারতের অস্ত্রভান্ডারে লাগাতার যুদ্ধ করার জন্যে গোলাবারুদ আছে। জানা গেছে, চীনের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর পরই ভারতের অস্ত্রভান্ডার ভরাতে আরও অনেক মিসাইল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুয়ায়ী আগামী তিন বছরের মধ্যে অর্থাৎ ২০২০ সালের মধ্যেই অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে মিসাইল দ্রুত গতিতে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিফেন্স রিসার্চ এবং ডেভেলোপমেন্ট ল্যাবোটারির অধিকর্তা এম এস আর প্রসাদ জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে মিসাইল চারগুণ হয়ে দাঁড়াবে ১ লাখ কোটি। ফলে, আগামী তিনবছরের মধ্যে কয়েক গুণ মিসাইল চলে আসবে ভারতের অস্ত্র ভান্ডারে। শুধু তাই নয়, আকাশ মিসাইলকে আরও উন্নত করতে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে গবেষণার কাজে। ফলে, আগামী কয়েক বছরের মধ্যে একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিণত হবে ভারত।