News71.com
 International
 29 Jul 17, 11:36 AM
 231           
 0
 29 Jul 17, 11:36 AM

এবার শত্রুর খোজে ভারতীয় সীমান্তে কাজ করবে মানববিহীন ট্যাংক 'মুন্ত্রা'

এবার শত্রুর খোজে ভারতীয় সীমান্তে কাজ করবে মানববিহীন ট্যাংক 'মুন্ত্রা'

আন্তর্জাতিক ডেস্ক : সম্পূর্ন নিজস্ব প্রযুক্তিতে তৈরি হল ভারতের প্রথম মানববিহীন ট্যাংক। অত্যাধুনিক এই ট্যাঙ্ক সীমান্তের পাশাপাশি মাওবাদী এলাকাতেও এগুলি মোতায়েন করা হবে বলে জানাগেছে। ডিআরডিও-র তৈরি এই ট্যাংক যে কোনও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাজ করতে পারবে। মাইন খুঁজে বের করতে কিংবা নজরদারি চালাতে এই ট্যাংকগুলি ব্যবহার করা হবে। ভারতীয় সেনার এই নতুন যুদ্ধযানের নাম করন করা হয়েছে ‘মুন্ত্রা’।

এই ট্যাংক রিমোট কন্ট্রোলে পরিচালিত হবে বলে জানা গিয়েছে। মুন্ত্রার তিনটি ভার্সান তৈরি করা হয়েছে। একটির কাজ হল নজরদারি, অন্যটির পুঁতে রাখা মাইন অনুসন্ধান ও তৃতীয়টির কাজ শত্রু কবলিত এলাকার কাছাকাছি গিয়ে তাদের শক্তি নির্ণয় করা, বিশেষত যেখানে পরমাণু হামলার আশঙ্কা রয়েছে। মূলত সেনাবাহিনীর জন্য এগুলি তৈরি করা হলেও, আধাসামরিক বাহিনী ইতিমধ্যেই জানিয়েছে, মাও অধ্যুষিত এলাকায় তারা এই ট্যাংক ব্যবহার করতে চায়।

চেন্নাইয়ের ‘আভাডি’ এলাকায় প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের সম্মানে ডিআরডিও-র এক প্রদর্শনীতে এই ট্যাঙ্ক সেনাদের জন্য প্রদর্শিত হয়েছে। রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে মরুভূমির মধ্যে ৫২ ডিগ্রি উষ্ণতায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মুন্ত্রা। এতে সংযুক্ত করা হয়েছে সারভিলিয়েন্স রাডার, ইনটিগ্রেটেড ক্যামেরা ও লেসার রেঞ্জ ফিল্ডার যা ভূমিতে ১৫ কিলোমিটার দূরে থাকা যে কোনও জিনিসের ওপর নজর রাখতে পারে- তা হতে পারে হামাগুড়ি দিয়ে আসা মানুষ বা ট্যাংকের মত ভারি বাহন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন