News71.com
 International
 28 Jul 17, 11:14 AM
 232           
 0
 28 Jul 17, 11:14 AM

কাশ্মীর সীমান্ত জঙ্গিদের গুলিবর্ষন ।। আহত দুই ভারতীয় সেনা

কাশ্মীর সীমান্ত জঙ্গিদের গুলিবর্ষন ।। আহত দুই ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর সীমান্ত ভারতীয় সেনাসদস্যদের লক্ষ্য করে জঙ্গিদের গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনাসদসয আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কাশ্মীরের সোপিয়ান জেলার চাকোরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরই পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা সদস্যদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

এই গুলি বর্ষনের ঘটনা নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সোপিয়ানের নানা জায়গায় অনুসন্ধান ও তল্লাশি অভিযান চালিয়ে ফিরছিল পুলিশ ও সেনার যৌথ দল। পথিমধ্যে চাকোরা গ্রামের কাছে আসতেই হটাৎ জঙ্গিরা তাদের উপর গুলি বর্ষণ শুরু করে। জঙ্গিদের গুলিতে দুইজন সেনা সদস্য গুরুতর জখন হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন