News71.com
 International
 28 Jul 17, 10:26 AM
 401           
 0
 28 Jul 17, 10:26 AM

ধনকুবের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী হলেন মেক্সিকোর জেফ বেজোস।।

ধনকুবের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী হলেন মেক্সিকোর জেফ বেজোস।।

আন্তর্জাতিক ডেস্কঃ গত বেশ কয়েকবছর ধরে শীর্ষ ধনীর তালিকার উপরে থাকা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর খেতাব নিজের করে নিয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজাস । অথচ আজকের এই বিশ্বসেরা ধনি মেক্সিকোর নাগরিক জেফ বেজোস মাত্র দু’দশক আগে অনলাইনে বই বিক্রি করতেন। বর্তমানে বেজোস যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। উল্লেখ্য গত দুই বছর ধরেই বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি নিয়ে রীতিমতো রশি টানাটানি চলছিল ২০১৩ সাল থেকে খেতাবটি ধরে রাখা বিল গেটস এবং উদীয়মান বিজনেসম্যান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মধ্যে।

সর্বশেষ চলতি বছরের প্রথমভাগে ফোর্বস ঘোষিত শীর্ষ ধনীর তালিকাতেও শীর্ষ ধনীর খেতাব থেকে মাত্র ৫০০ কোটি (পাঁচ বিলিয়ন) ডলার দূরে ছিলেন বেজোস। কিন্তু এবার ফোর্বসের জরিপে গেটসকে টপকে বিশ্বের শ্রেষ্ঠ ধনীর মুকুট ছিনিয়ে নিলেন অ্যামাজনের সিইও ৫৩ বছর বয়েসী জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ৯১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ৭০ বিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকার সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা। আর বিল গেটসের সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন মার্কিন ডলার।

ফোর্বস জানায়,গতকাল বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে যাওয়ায় বিল গেটসের চেয়ে ৭০০ মিলিয়ন ডলার বেশি অর্থের মালিক হয়ে গেছেন বেজোস। তিনি অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ারের মালিক। যার মূল্য ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি। ফোর্বস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে সপ্তাহের শেষ দিকে এসে অ্যামাজনের শেয়ার মূল্যের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটে লেনদেন শেষ হওয়ার পর ফোর্বস আবারও সেরা ধনীর তালিকাটি হালনাগাদ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন