
আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার সরকারি দলের প্রায় ১০০ সমর্থক দেশটির বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে (পার্লামেন্ট) হামলা চালিয়েছে, যেখানে তারা বেশ কয়েকজন সংসদ সদস্যকেও (এমপি) মারধর করে। এ সময় ৫ জন এমপি আহত হওয়ার পাশাপাশি সাংবাদিক ও পার্লামেন্ট স্টাফসহ আরও অনেকে আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে সুত্র জানায় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সমাবেশের অধিবেশনের পর এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।এএফপি জানায়, হামলাকারীরা জাতীয় পরিষদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হরেক রকমের লাঠি ও পাইপ দিয়ে পেটাতে শুরু করে। তবে মিলিটারি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি।এদিকে, ভেনেজুয়েলা সরকার এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।