News71.com
 International
 06 Jul 17, 01:09 AM
 200           
 0
 06 Jul 17, 01:09 AM

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান।।

ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলি কোন রকমের আগ্রাসন চালালে জবাবে অবশ্যই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।এমনটাই জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান ইরানের একটি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি সিরিয়ায় আইএস ঘাঁটি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা ওই নিশ্চিত জবাবেরই অংশ এই সময় তিনি সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেন।তিনি বলেন, সিরিয়ার দেইর আয-যোরে আইএসের ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে তাদের জন্য জবাব যারা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর ‘দিবাস্বপ্ন’ দেখে।

জেনারেল পুরদস্তান আরো বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলা সেইসব প্রতিক্রিয়াশীল দেশগুলোর জন্যও জবাব যারা আইএসের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা দাবি করে আসছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে সত্যিকার লড়াইয়ের ইচ্ছা ও চিত্র দুটোই ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন। তিনি জানান, ইরানের অন্য বাহিনীগুলোর পাশাপাশি সেনাবাহিনীও শত্রুর যেকোনও ভুল পদক্ষেপের নিশ্চিত ও কঠিন জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন