News71.com
 International
 05 Jul 17, 10:00 PM
 238           
 0
 05 Jul 17, 10:00 PM

ভারতে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা, গণপরিবহনে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক বাস।।

ভারতে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা, গণপরিবহনে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক বাস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বৈদ্যুতিক বা ব্যাটারিচালিত যানবাহন সরাসরি ধোঁয়া নির্গমন করে না। এ কারণে সারা বিশ্বেই এ ধরনের যানবাহন প্রচলন করা হচ্ছে। এ ধারায় ভারতও এগিয়ে এসেছে। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা তৈরির লক্ষ্যে একটি শহরে বৈদ্যুতিক বাস নামানোর ঘোষণা দিয়েছে ভারতের হারিয়ানা অঙ্গরাজ্য সরকার। প্রতিবেদনে বলা হয়,পোল্যান্ডের ধাঁচে গুরগাওয়ে বৈদ্যুতিক বাস চালু করা হবে। প্রথম পর্যায়ে ৭৫-১০০টি বাস নামানো হবে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন স্থানীয় মন্ত্রী কাভিতা জাইন। পোল্যান্ডের পোজনান-এ জেবিএম সোলারিস ইলেক্ট্রিক ভেহিকলস লিমিটেড পরিদর্শনে ভারতের একটি দলকে নেতৃত্ব দিয়েছেন জাইন। বৈদ্যুতিক বাসগুলো দূষণমুক্ত এবং অনেক কার্বন নির্গমণ কমায়-- বলেছেন তিনি।

জাইন বলেন,সাধারণ বাসের তুলনায় ১০ বছরে প্রতিটি বৈদ্যুতিক বাস ৪.২৫ লাখ লিটার ডিজেল খরচ কমাবে এবং ১১৫০ টন কার্বন নির্গমণ কমাবে। এতে পরিবেশের উন্নয়নে সহায়তা হবে এবং নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা তৈরি হবে। বৈদ্যুতিক বাসগুলো শব্দ ও দূষণমুক্ত এবং এটি চালাতে কোনো জীবাশ্ম জ্বালানীর প্রয়োজন হয় না। প্রথম পর্যায়ে এটি গুরগাওয়ে চলবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাফিক কমানোর পাশাপাশি প্রতিদিন গড়ে ৫০ হাজার যাত্রীর জন্য আরও ভালো যাতায়াত ব্যবস্থা তৈরি করবে বাসগুলো। জেবিএম গ্রুপ ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করবে বলে উল্লেখ করেন জাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন