
আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার রাজধানী ত্রিপলির একটি সমুদ্র সৈকতে রকেট হামলায় পাঁচজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু থাকার কথাও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,গতকাল মঙ্গলবার ত্রিপলির পূর্বাঞ্চলে মিতিগা বিমানবন্দরের সামনের সৈকতে এ রকেট হামলা চালানো হয়। এছাড়া গতকাল মঙ্গলবার ওই বিমানবন্দরের ভিতরেও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ হয়েছে বলে জানাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে,২০১৪ সালের মাঝামাঝি সময়ে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে ওই বিমানবন্দরটির ব্যাপক ক্ষতি হয়।