News71.com
 International
 22 Jun 17, 09:05 PM
 182           
 0
 22 Jun 17, 09:05 PM

গ্রেপ্তারের পর জামিনে মুক্ত জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ।

গ্রেপ্তারের পর জামিনে মুক্ত জাতিসংঘে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা ।

নিউজ ডেস্ক; নিউইয়র্কে জাতিসংঘে কর্মরত এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়েছে। দীর্ঘ শুনানি শেষে জামিন পেয়েছেন তিনি।যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা যায়, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া গৃহকর্মীর সঙ্গে ভিসা জালিয়াতি, কর্মী নিয়োগ চুক্তি জালিয়াতি এবং সেই কর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে হামিদুর রশীদ নামে ইউএনডিপির এই কর্মকর্তার বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে এ পর্যন্ত রশীদ কিংবা ইউএনডিপির প্রতিক্রিয়া জানা যায়নি। গতকাল বুধবার এ খবর জানিয়েছে ।এর আগে গত সপ্তাহে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কের বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছিল।

নিউইয়র্কের সাংবাদিক জানিয়েছেন, জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত হামিদুর রশীদকে গ্রেপ্তার করা হয় নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে। গ্রেপ্তারের পর ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয় তাকে। দীর্ঘ শুনানি শেষে জামিন পান তিনি। বিবিসির খবরে লাভলু আনসারের বরাত দিয়ে বলা হয়, অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের দুজন কূটনীতিক গ্রেপ্তারের ঘটনা দেশটির গণমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মার্কিন বিচার দপ্তরের ওয়েবসাইটে তুলে ধরা তথ্যে বলা হয়, হামিদুর রশীদ বাংলাদেশ থেকে আনা গৃহকর্মীর জন্য প্রযোজ্য জি-৫ ভিসার নিয়ম অনুযায়ী যে মজুরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন, তা পরবর্তী সময়ে মেনে চলেননি।সাপ্তাহিক ৪২০ ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগ করা হবে বলে হামিদুর রশীদ মার্কিন পররাষ্ট্র দপ্তরে দাখিল করা চুক্তিপত্রে উল্লেখ করেন। কিন্তু ২০১৩ সালের জানুয়ারিতে তার ওই গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছলে তিনি নতুন একটি চুক্তিপত্রে গৃহকর্মীর স্বাক্ষর নেন। তার ওই চুক্তিপত্রে সাপ্তাহিক মজুরি দেখানো হয় ২৯০ ডলার। এ ছাড়া চুক্তি অনুযায়ী ওই গৃহকর্মীর সপ্তাহে ৪০ ঘণ্টা কর্মকাল ধরা হলেও তাকে দিয়ে অনেক বেশি সময় কাজ করানোর অভিযোগ আনা হয় রশীদের বিরুদ্ধে।সাংবাদিক লাভলু আনসার বলেন, এসব অভিযোগ প্রমাণিত হলে হামিদুর রশীদের সর্বোচ্চ ২৯ বছরের কারাদ- হতে পারে। তবে ওই গৃহকর্মী চার বছর আগেই রশীদের কাজ ছেড়ে দেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন