News71.com
 International
 22 Jun 17, 03:18 PM
 178           
 0
 22 Jun 17, 03:18 PM

আফগান সেনা পোশাকে মার্কিন করদাতাদের অর্থ অপচয় ।

আফগান সেনা পোশাকে মার্কিন করদাতাদের অর্থ অপচয় ।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সেনাবাহিনী আফগান ন্যাশনাল আর্মির সেনা পোশাকে (ইউনিফরম) ২ কোটি ৮০ লাখ ডলার ব্যয় হয়েছে। মার্কিন করদাতাদের দেওয়া অর্থ থেকে এই পোশাক তৈরি হয়েছে। আর পুরোটাই হয়েছে অনর্থক টাকার শ্রাদ্ধ। এ বিষয়ে তদারকিতে থাকা শীর্ষস্থানীয় একজন মার্কিন কর্মকর্তা তাঁর দেওয়া প্রতিবেদনে কঠোর ভাষায় এমন সমালোচনা করেছেন। বিশ্বজুড়ে যুদ্ধের বিষয়টি পর্যালোচনাকারী মার্কিন ইন্সপেক্টর জেনারেল জন সোপকো সম্প্রতি ইউএসএ টুডে পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন বলে জানানো হয়। সমালোচনা করে জন সোপকো বলেন, যেখানে আফগানিস্তানের মোট বনভূমি মাত্র ২ দশমিক ১ শতাংশ, সেখানে ‘জংলি’ ছাপার এই উর্দি তৈরি করা কতটা যৌক্তিক? আফগান পরিবেশের সঙ্গে এই পোশাক কতটা মানানসই, তা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।মার্কিন এই কর্মকর্তা বলেন, আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ার্দাক ২০০৭ সালে পোশাকের এ নমুনা পছন্দ করেন।২৭ পৃষ্ঠার এই প্রতিবেদনে সোপকো লিখেছেন, মার্কিন সেনাদের যে পোশাক ছিল, তা একরকম সস্তাই ছিল। এরপরও আফগান মন্ত্রী আবদুল রহিম ওয়ার্দাক বাইরের (বেসরকারি) এই নমুনা পছন্দ করেন।

আফগান সেনাদের জন্য অনলাইনে পোশাকের নমুনা যাচাই-বাছাইয়ের কাজে মন্ত্রী ওয়াদার্কের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা ওই সময় লিখেছিলেন, তিনি ‘যা দেখেছেন, তা-ই পছন্দ করেছেন’ এবং কেনার অনুমতি দিয়েছেন।ইউএসটুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জন সোপকো বলেন, ‘আমার উদ্বেগের জায়গাটা হলো, প্রতিরক্ষামন্ত্রী যদি বেগুনি বা গোলাপি রং পছন্দ করতেন, তাহলে কী হতো? তাহলে কি আমরা কোনো প্রশ্ন না করেই সেনাদের জন্য গোলাপি উর্দি কিনতাম? এর কোনো মানে হয়?’ তিনি বলেন, ‘আমরা ফ্যাশনের নামে করদাতাদের লাখ লাখ ডলার নষ্ট করেছি। কারণ, ওই প্রতিরক্ষামন্ত্রী মনে করেছেন, এই নকশাটি চমৎকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন