News71.com
 International
 24 Mar 17, 11:36 AM
 258           
 0
 24 Mar 17, 11:36 AM

মার্কিন স্বাস্থ্যসেবা বিল কার্যকরে জন্য আজ ভোটাভুটির আল্টিমেটাম ট্রাম্পের।।

মার্কিন স্বাস্থ্যসেবা বিল কার্যকরে জন্য আজ ভোটাভুটির আল্টিমেটাম ট্রাম্পের।।

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন স্বাস্থ্যসেবা বিলকে নতুনভাবে কার্যকরের জন্য হাউজ অব রিপরেজেন্টেটিভস এ আজ শুক্রবার ভোটাভুটির ব্যাপারে আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পূর্বে স্বাক্ষর করা আমেরিকান হেলথ অ্যাক্ট কেয়ার ট্রাম্পের উদ্দেশ্যমতো প্রতিস্থাপিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার নিজ দল রিপাবলিকানদের একাংশের বিরোধিতার কারণে এ বিলের উপর ভোট হওয়ার সম্ভাবনা বিলম্বিত হয়। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ভোটের ব্যাপারে তাদের আস্থা ফিরিয়ে আনতে। তবে এই বিল নিয়ে অস্থির ট্রাম্প হঠাৎ ঘোষণা দিয়েছেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, আজ শুক্রবারেই এর একটা চূড়ান্ত সমাধান আশা করছেন তিনি।

এ ঘটনায় হোয়াইট হাউজের বাজেট পরিচালক মিক মালভানি জানান, ট্রাম্পের এই কথার ইঙ্গিত বলে দিচ্ছে রিপাবলিকান আইনপ্রণেতাদের অবিলম্বে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসে সবকিছু ঠিকঠাক করে ফেলা উচিত।তাছাড়া, প্রায় সাড়ে ৭ বছর ধরে আমেরিকায় চলা এই স্বাস্থ্যনীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে, এই ধ্বসে যাওয়া ভঙ্গুর আইন প্রতিস্থাপনে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেন মার্কিন হাউজ স্পিকার পল রায়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন