News71.com
 International
 23 Mar 17, 09:05 PM
 267           
 0
 23 Mar 17, 09:05 PM

ফ্রান্সে শপিং মলে চুরির ঘটনায় পাকিস্তানি এয়ারহোস্টেস আটক ।।

ফ্রান্সে শপিং মলে চুরির ঘটনায় পাকিস্তানি এয়ারহোস্টেস আটক ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের (পিআইএ) আফসান খালিদ নামে ১ এয়ারহোস্টেসকে আটক করা হয়েছে। গত সোমবার রাতের এ ঘটনা পিআইএ সূত্রের বরাত দিয়ে সুত্র এ খবর নিশ্চিত করেছে। সুত্র মঙ্গলবার জানায়, শপিং মলের সিসিটিভি ক্যামেরায় পাকিস্তানি জাতীয় উড়োজাহাজ সংস্থার এয়ারহোস্টেস আফসানের চৌর্যবৃত্তির ঘটনা ধরা পড়ে। এরপর মলের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফরাসি কর্তৃপক্ষ তাকে ৫ ঘণ্টা আটকে রাখে। পরে পিআইএ’র প্যারিস স্টেশন ম্যানেজার জামিন হয়ে তাকে ছাড়িয়ে নেন। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে পিআইএ কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন