
আন্তর্জাতিক ডেস্কঃ যোগি আদিত্যনাথের বিরুদ্ধে কলম ধরায়, জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ ফেসবুকে কবিতা পোস্ট করার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে বাঙালি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সূত্রের খবর, শ্রীজাতর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, তাঁর ৩ বছরের জেল হতে পারে৷ এসব গুজবের মধ্যেই এবার ফের মাথা চাড়া দিল নতুন বিতর্ক৷ এবার শ্রীজাতকে ত্রিশূল দিয়ে ‘সংহার’ করলে, তাঁকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷ যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে৷ এক ব্যক্তি ফেসবুকে রীতিমতো ঘোষণা করেছেন, শিবের ত্রিশুল দিয়ে শ্রীজাতকে সংহার করতে পারলে, তাঁকে ৫ লাখ পুরস্কার দেওয়া হবে৷
ঘটনার সূত্রপাত শ্রীজাতর ‘অভিশাপ’ নামে শ্রীজাতর একটি কবিতাকে কেন্দ্র করে। অরাজনৈতিক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য অর্ণব সরকারের অভিযোগ, অভিশাপ নামে ওই কবিতায় শ্রীজাত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছেন। তাঁর সম্পর্কে কিছু না জেনে বুঝেই ওই ঘৃণা ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন অর্ণব। শ্রীজাতর ওই কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেও এফআইআর দায়ের করেন কট্টরপন্থী সংগঠনের ওই ব্যক্তি।