News71.com
 International
 23 Mar 17, 07:25 PM
 246           
 0
 23 Mar 17, 07:25 PM

ভারতে তামিলনাডুর উপ-নির্বাচনে শশীকলার নির্বাচনী প্রতীক টুপি, পন্নিরের বিদ্যুতের খুঁটি।।

ভারতে তামিলনাডুর উপ-নির্বাচনে শশীকলার নির্বাচনী প্রতীক টুপি, পন্নিরের বিদ্যুতের খুঁটি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তামিলনাডুর সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার আসনের উপ-নির্বাচনে পৃথক পৃথক প্রতীক বরাদ্দ পেয়েছেন শশীকলা ও পন্নিরসেলভম। তাদের কাউকেই জয়ললিতার এআইএডিএমকে-র জোড়া পাতা প্রতীকটি ব্যবহারে অনুমতি দেয়নি নির্বাচন কমিশন।

বরং নির্বাচন কমিশন জোড়া পাতা প্রতীককে ‘ফ্রিজ’ করে দেওয়ায় নতুন প্রতীক নিয়ে আম্মার আসনের উপনির্বাচনে লড়বেন শশীকলা ও পন্নিরসেলভম।এআইএডিএমকে-র শাখা দল হিসাবে শশীর নতুন দলের নাম হল এআইএডিএমকে আম্মা। তাঁর দলের প্রতীক টুপি। অন্যদিকে পন্নিরসেলভমের দলের নাম ‘এআইএডিএমকে পুরাতচি’। পন্নিরের প্রতীক বিদ্যুতের খুঁটি৷

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তাঁর আর কে নগর আসনে উপনির্বাচন হবে। এই নির্বাচনে জেলবন্দি শশী এবং শশী-বিরোধী পন্নিরের শিবির লড়বে। ২ পক্ষই উপনির্বাচনে লড়ার জন্য এআইএডিএমকে-র নাম ও প্রতীক ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু শশীকলা-পন্নিরের দড়ি টানাটানিতে বিরক্ত হয়ে শেষমেশ গতকাল বুধবার এআইএডিএমকে-র দলীয় প্রতীক জোড়া পাতাকে ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে বলা হয়, শশী বা পন্নির কেউই জয়া আম্মার দলের নাম ও প্রতীক উপনির্বাচনে ব্যবহার করতে পারবেন না। তাঁদের নতুন দল ও প্রতীক ব্যবহার করতে হবে।

এরপরই আজ বৃহস্পতিবার সকালে পন্নির তাঁর দলের নাম এআইএডিএমকে পুরাতচি ও শশী এআইএডিএমকে আম্মা বলে নির্বাচন কমিশনকে জানান। তাঁদের পছন্দের প্রতীককেও মান্যতা দেয় কমিশন। কমিশনের তরফে বলা হয়, শশী তাঁর দলের প্রতীক হিসাবে টুপি ও পন্নির বিদ্যুত্‍ খুঁটি ব্যবহার করতে পারবেন। আগামী ১২ এপ্রিল চেন্নাইয়ের আর পি নগরে উপনির্বাচন হবে। গত বছর ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আম্মার ২ ঘনিষ্ঠ শশীকলা ও পন্নিরের তীব্র মতানৈক্য হয়। এরপর আয় বহির্ভূত সম্পত্তি মামলায় জেল হয় শশীর৷ অন্যদিকে বিধানসভায় আস্থা ভোটেও হেরে যান মুখ্যমন্ত্রীর দাবিদার পন্নির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন