News71.com
 International
 14 Mar 17, 12:17 AM
 241           
 0
 14 Mar 17, 12:17 AM

যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত ।। রাস্তা-ঘাট ১৮ ইঞ্চি বরফে ঢাকা, ১৫০০ ফ্লাইট বাতিল.....

যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত ।। রাস্তা-ঘাট ১৮ ইঞ্চি বরফে ঢাকা, ১৫০০ ফ্লাইট বাতিল.....

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতের কারণে দেশটির উত্তরাঞ্চলের প্রায় ১  কোটি জনগণকে সোমবার থেকে রেকর্ড মাত্রায় ঠান্ডার মধ্যে সময় অতিবাহিত করতে হচ্ছে। বিভিন্ন অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত বরফে ঢেকে গেছে রাস্তা-ঘাট। কোথাও তাপমাত্রা নেমে এসেছে জিরো ডিগ্রির নিচে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভ্রমণ কর্যক্রম।

স্থানীয় সময় অনুসারে আজ সোম ও আগামীকাল মঙ্গলবার ২ দিনের এয়ারলাইন্সের বিভিন্ন রুটের ১ হাজার ৫০০ ফ্লাইট বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে আজ সোমবারের ৭২৫ ও আগামীকাল মঙ্গলবারের ৮১৫টি ফ্লাইট বাতিল করা হয়। আজ সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন