
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি পুলিশের গুলিতে আজ সোমবার ১ ফিলিস্তিনী নিহত হয়েছেন। এর আগে নিহত এই ফিলিস্তিনী পুরানো নগরী জেরুজালেমের প্রবেশপথের কাছে ছুরি হামলা চালিয়ে ইসরাইলের ২ সীমান্তরক্ষীকে আহত করে। পুলিশ জানায়, এই ফিলিস্তিনী সীমান্তরক্ষী বাহিনীর চৌকিতে হামলা চালিয়ে ২ সদস্যকে আহত করার পর তাকে গুলি করে হত্যা করা হয়। আহতদের ১ জনের অবস্থা গুরুতর।