News71.com
 International
 13 Mar 17, 12:17 PM
 246           
 0
 13 Mar 17, 12:17 PM

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ।। শপথ বৃহস্পতিবার

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং ।। শপথ বৃহস্পতিবার

আন্তজার্তিক ডেস্ক : আগামী বৃহস্পতিবার ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। শতদ্রু-যমুনা সংযোগকারী ক্যানাল মামলার পরবর্তী শুনানির ঠিক ১২ দিন আগে। ওই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ মার্চ। ওই ক্যানাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে গত নভেম্বরে সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন অমরেন্দ্র।

গতকাল রবিবার (১২ মার্চ) পাঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, পঞ্জাবের জন্য আপনার যা যা দরকার হবে, বলবেন। আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করতে চেষ্টা করব।’

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ১১৭ সদস্যের পাঞ্জাব বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৭৭ টি আসন। যার অনেকটাই সম্ভব হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের ক্যারিশমায়। সাংবাদিকদের ভাবী মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও বদলার রাজনীতিতে আমি বিশ্বাস করি না। রাজনৈতিক প্রতিপক্ষ বলে অযথা কাউকে শূলেও চড়াতে চাই না।’

স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানো আর শিক্ষার মানোন্নয়ন, এই দুইটি ক্ষেত্রেই তার সরকার সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পাঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন