News71.com
 International
 12 Mar 17, 09:43 PM
 220           
 0
 12 Mar 17, 09:43 PM

ইথিওপিয়ায় আবর্জনা স্তূপ ধস,নিহত ৩৫ নিখোঁজ অনেকেই।। 

ইথিওপিয়ায় আবর্জনা স্তূপ ধস,নিহত ৩৫ নিখোঁজ অনেকেই।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইথিওপিয়ায় রাজধানী আদ্দিস আবাবায় বিশাল আবর্জনা স্তূপ ধসে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। শনিবার রাতে আদ্দিস আবাবার কোশে এলাকার ময়লা ফেলার ভাগাড়ে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাস্থলে কমপক্ষে ১৫০ জন মানুষ ছিল যাদের অনেকেই নিখোঁজ রয়েছে। এখানে অস্থায়ী বস্তিগুলোর অনেকগুলো ঘর কয়েক টন বর্জ্যের নিচে চাপা পড়েছে। বিগত ৫ দশক ধরে কোশে ভাগাড়ে আদ্দিস আবাবার বর্জ্য ফেলা হচ্ছিল। এই ভাগাড় থেকে আফ্রিকার প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। ৪০ লাখ বাসিন্দার শহরের এই ভাগাড়ের বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ নির্মাণ করা হচ্ছে।

তেবেজু আসরেস নামের ১ বস্তি বাসিন্দা বলেন, তার পুরো পরিবার বর্জ্যের নিচে চাপা পড়েছে। তিনি বলেন, বর্জ্যধসের সময় সেখানে আমার মা ও তিনবোন ছিল। তাদের ভাগ্যে কী ঘটেছে তা আমি জানি না। এই ময়লা ফেলার ভাগাড়ে অনেকে টোকাই হিসেবে বর্জ্য থেকে দ্রব্য সংগ্রহ করে জীবনধারণ করে তাকে আবার অনেকে বস্তিঘর নির্মাণ করে স্থায়ীভাবে বাস করছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন