
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ুর ১ টি আতশবাজি কারখানায় শক্তিশালী একটি বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে।
ভিরুদ্ধুনগর জেলার সিভাকাসি শহরে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্থানটি তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৫০০, ৪৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ভিরুদ্ধুনগরের স্থানীয় সরকারি কর্মকর্তা বলেন, ‘আতশবাজি কারখানায় এই দুর্ঘটনায় ৩ নারীসহ ৫ জন প্রাণ হারিয়েছেন এবং অপর ৪ জন মারাত্মকভাবে পুড়ে গেছেন।’ তিনি আরো বলেন, ‘আতশবাজি তৈরির রাসায়নিক উপাদান মিশ্রণের সময় এ বিস্ফোরণ ঘটে।