News71.com
 International
 11 Mar 17, 09:39 PM
 234           
 0
 11 Mar 17, 09:39 PM

ভারতের মহারাষ্ট্রে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষ, ১১ জন নিহত আহত ২।।  

ভারতের মহারাষ্ট্রে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষ, ১১ জন নিহত আহত ২।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৫ নারীসহ ১১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে।আজ শনিবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের ১৮০ কিলোমিটার পূর্বে পুনে নগরীর পার্শ্ববর্তী উড়ালিকাঞ্চন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা পুনে থেকে টেলিফোনে জানান, আজ ভোর ৪টায় একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে ৪ দম্পতি ও এক শিশুসহ ১১ জন লোক নিহত হয়েছে।

 তিনি জানান, মিনিবাসের চালক রাস্তা পারাপাররত একটি বুনো শুকরকে বাঁচাতে চেষ্টা করলে তার মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে আঘাত করে। কর্মকর্তারা জানান, আহত ২ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকালে মিনিবাসের চালকও নিহত হয়েছে।চলতি মাসের গোঁড়ার দিকে রাজস্থানে ১  জিপ ও ট্রাক সংঘর্ষে ৩  নারীসহ ১৭ জন নিহত ও অপর ৬ জন আহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন