News71.com
 International
 11 Mar 17, 05:59 PM
 263           
 0
 11 Mar 17, 05:59 PM

ভোটযন্ত্রে কারচুপি'র অভিযোগ এনে ব্যালটে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী...

ভোটযন্ত্রে কারচুপি'র অভিযোগ এনে ব্যালটে পুনরায় ভোটের দাবি জানিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতী...

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশের ভোটের ফল বেরতেই চাঞ্চল্যকর দাবি করলেন বিএসপি প্রধান রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী। তিনি সরাসরি ভোটযন্ত্রে কারচুপির মাধ্যমে বিজেপিকে জিতিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুললেন। নিজ বাডীতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইভিএম হয় বিজেপি ছাড়া অন্য দলের পক্ষে পড়া ভোট নেয়নি বা অন্য দলের পাওয়া সব ভোট বিজেপির ঘরে চলে গিয়েছে। ভারতের গনতন্ত্রের ইতিহাসে একে এক কলোমেঘ বলেও উল্লেখ করেছেন তিনি । তিনি নির্বাচনের ফল বাতিল করে ব্যালটে পুনরায় ভোটেরও দাবী জানিয়েছন বিএসপি প্রধান । যদিও জাতীয় কংগ্রেস ও সমাজবাদী পার্টি এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

এবারের ভোটে বিজেপির জয়জয়কার হলেও তা একদমই মানতে নারাজ বহুজন সমাজবাদী পার্টি প্রধান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী । তাঁর সওয়াল, মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে বিজেপি একদম অজনপ্রিয় সেখানকারও অধিকাংশ ভোট বিজেপির পক্ষে পড়েছে । যেটা সম্পুর্ণ অকল্পনীয় এবং এ থেকেই প্রমাণ হচ্ছে, ভোট মেশিনে কারচুপি করা হয়েছে।

তিনি বলেন, ভোটযন্ত্রে যে বোতামেই টিপুন, ভোট পড়েছে বিজেপির ঘরে। শুধু সাংবাদিকদের কাছে অভিযোগ করেই থেমে থাকেননি বিএসপি নেত্রী । তিনি নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন । চিঠিতে তিনি ভোটগণনা , ফল ঘোষণা বন্ধ রেখে ব্যালটে নতুন করে ভোটগ্রহণ করার দাবীও জানিয়েছন। তিনি বলেছেন নির্বাচনে যা হয়েছে তা ভারতীয় গনতন্ত্রের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত । তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্ মোদী, বিজেপি সভাপতি অমিত শাহকে তাঁর চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যদি সৎ সাহস থাকে তাহলে কমিশনকে বলুন, ব্যালট পেপারে নতুন করে ভোট নেওয়া হোক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন