News71.com
 International
 11 Mar 17, 12:29 PM
 252           
 0
 11 Mar 17, 12:29 PM

আফ্রিকার মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৩৮ জনের প্রাণহানি....

আফ্রিকার মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে ৩৮ জনের প্রাণহানি....

 

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘ইনায়ো’র আঘাতে আফ্রিকার দক্ষিণ-পূব্যাঞ্চলীয় দ্বীপরাষ্ট্র ‍মাদাগাস্কারে কমপক্ষে ৩৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২০০মানুষ।

গত সপ্তাহের ওই ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়েছেন অর্ধলাখের বেশি মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিলে বাস্তবে তা অনেক বেশি বলে স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩ ভাগের ২ ভাগই রাজধানী আন্তানানারিভোতে বলে জানা গেছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফুটে উঠেছে ঝড়ের ভয়াবহতার চিত্র। এরমধ্যে উদ্ধারকর্মীর উৎপরতা শুরু করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন