News71.com
 International
 10 Mar 17, 02:14 PM
 250           
 0
 10 Mar 17, 02:14 PM

ফিলিস্তিনি ভূখণ্ডে মাইকে আজান নিষিদ্ধের আইন পাস।।

ফিলিস্তিনি ভূখণ্ডে মাইকে আজান নিষিদ্ধের আইন পাস।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মসজিদগুলোতে মাইকে আজান সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারির একটি বিতর্কিত বিলের প্রথম পর্যায়ের অনুমাদন দিয়েছে। এই অনুমোদনের ফলে প্রাথমিকভাবে মসজিদগুলোতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। এরপর দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ে উপাসনালয়ে মাইকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।

এ আইন বাস্তবায়ন হলে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বা ঘুম থেকে নামাজ উত্তম বলে মুসল্লিদের ফজর নামাজের জন্য শব্দ করে আজান দেওয়া যাবে না। যদি কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাহলে তাকে ইসরায়েলি মুদ্রায় ১০ হাজার শেকেল বা ২  হাজার ৭০০ ডলার জরিমানা করা হবে।

গত বুধবার ৫৫-৪৮ ভোটে বিলটি পাস হয়। ক্ষমতাসীন জোট সরকারের সদস্য ও আরব এমপিদের তীব্র বাদানুবাদ ও বিতর্কের পর বিলটির ওপর ভোট গ্রহণ করা হয়। বিতর্কের সময় উভয় পক্ষের এমপিরা পরস্পরের প্রতি চিৎকার করে প্রতিবাদ জানান। অনেক আরব এমপি বিলের কপি টেনে ছিঁড়ে ফেলেন। এজন্য তাদেরকে হাউস থেকে বের করে দেওয়া হয়।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এই বিতর্কিত বিলের সমালোচনা করেছেন মুসলিম, খ্রিস্টান এমনকি ইহুদি জনগণও। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলের সমর্থক। তিনি বলেছেন, আজানের কারণে অতিরিক্ত ‘কোলাহল’ সৃষ্টি হয় বলে তিনি বিলটি সমর্থন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন