News71.com
 International
 08 Mar 17, 06:37 PM
 257           
 0
 08 Mar 17, 06:37 PM

আফগানিস্তানের হাসপাতালে হামলার দায় স্বীকার, নিহত ৩।। 

আফগানিস্তানের হাসপাতালে হামলার দায় স্বীকার, নিহত ৩।। 

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে চিকিৎসক সেজে হামলা করেছে জঙ্গিরা। চিকিৎসক সেজে ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালায় ১  জঙ্গি। এরপর ৩ বন্দুকধারী প্রবেশ করে হাসপাতালে। এখন পর্যন্ত ৩  জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আফগান কমান্ডোরা হেলিকপ্টারে করে হাসপাতালে প্রবেশ করেছে এবং জঙ্গিদের সঙ্গে লড়াই করছে। জঙ্গিরা হাসপাতালের সবচেয়ে উপরের তলায় অবস্থান করে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে।

নিরাপত্তাকর্মীরা হাসপাতালের চারদিক বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় আরো একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, আমাদের সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং সেখানে জোরালো লড়াই চলছে। ১ জন হামলাকারী নিহত হয়েছে ইতিমধ্যে। ১ জন সেনা সদস্য নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো ৩ জন।    

জানা গেছে, আজ বুধবার এক জঙ্গি দাউদ খান হাসপাতালের সামনে আত্মঘাতী হামলা করে। এরপর ৩ অস্ত্রধারী হাসপাতালের ভিতরে প্রবেশ করে, তারা গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়। ১ জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চিকিৎসকবেশী জঙ্গি তার অ্যাপ্রোনের ভেতর থেকে একে-৪৭ বের করে হামলা করে এক রোগী ও হাসপাতালের ১  কর্মীকে হত্যা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন