News71.com
 International
 07 Mar 17, 02:59 PM
 242           
 0
 07 Mar 17, 02:59 PM

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাতিসংঘ মহাসচিব গুতেরেস নিন্দা জানিয়েছেন......

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাতিসংঘ মহাসচিব গুতেরেস নিন্দা জানিয়েছেন......

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস গতকাল সোমবার উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পিয়ং ইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মুখপাত্র ফারহান ফক এক বিবৃতিতে বলেন, ‘এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন ও আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার মারাত্মক পরিপন্থী।’

জাতিসংঘ মহাসচিব এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে আবারও বিরত থাকতে এবং পরিপূর্ণভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জরুরি বৈঠকে বসবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন