News71.com
 International
 07 Mar 17, 11:13 AM
 268           
 0
 07 Mar 17, 11:13 AM

পিছু হঠছে আইএস ।। ঐতিহাসিক টাইগ্রিস নদীর দ্বিতীয় সেতুও ইরাকের সরকারি বাহিনীর কব্জায়.....

পিছু হঠছে আইএস ।। ঐতিহাসিক টাইগ্রিস নদীর দ্বিতীয় সেতুও ইরাকের সরকারি বাহিনীর কব্জায়.....

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম মসুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানরত ইরাকি সরকারি বাহিনী টাইগ্রিস নদীর দ্বিতীয় একটি সেতুর দখল নিয়েছে। টাইগ্রিস নদীর পাঁচটি সেতুর মধ্যে দ্বিতীয় সেতু আল হুরিয়া গতকাল  সোমবার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসে বলে ইরাকি সামরিক বাহিনী ও কুর্দি যোদ্ধারা জানিয়েছে।

মসুলের পশ্চিমাংশ পুনরুদ্ধারে পূর্বদিক থেকে আক্রমণ শুরু করার একদিন পর আল হুরিয়া সেতু দখলের খবর পাওয়া গেল। ইরাকে আইএসের শেষ বড় ঘাঁটি মসুল পুনরুদ্ধারে অক্টোবরে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। টাইগ্রিস নদী দিয়ে দুই অংশে বিভক্ত মসুলের পূর্বাংশ জানুয়ারির মধ্যেই পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইরাকি বাহিনী। এখন অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ পশ্চিমাংশ পুনরুদ্ধারে অভিযান চলছে।

মসুলে টাইগ্রিস নদীর পাঁচটি সেতুই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম মসুল থেকে পূর্ব মসুলে আইএসের রসদ ও যোদ্ধা পাঠানো সীমিত করার উদ্দেশ্যে সেতুগুলো অকার্যকর করা হয়েছিল। এ সব সত্ত্বেও আল হুরিয়া সেতুটির নিয়ন্ত্রণ অভিযানরত ইরাকি বাহিনীর অবস্থানকে আরো শক্তিশালী করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন