
আন্তর্জতিক ডেস্কঃ মিয়ানমার-চীন সীমান্তে উপজাতি বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। কোকাং অঞ্চলের লাউক্কাই শহরের এই সংঘর্ষে কামান ও ছোট অস্ত্র ব্যবহৃত হয়। জানা গেছে, বিদ্রোহীরা পুলিশের বেশে এসে আকস্মিকভাবে আক্রমণ করে বসে। ৫ জন বেসামরিক নাগরিক, ৫ জন পুলিশ কর্মকর্তা ও কমপক্ষে ২০ বিদ্রোহী সংঘর্ষে নিহত হয়। মিয়ানমারের নেত্রী অং সান সু কির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সশস্ত্র এমএনডিএএ গ্রুপের আক্রমণে
১ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ১ জন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে,শহরে এখনো সংঘর্ষ চলছে। বাসিন্দারা পালিয়ে যাচ্ছে এবং আমরা এখনো জানি না কতজন মানুষ মারা গেছে।