News71.com
 International
 06 Mar 17, 12:39 PM
 238           
 0
 06 Mar 17, 12:39 PM

মিয়ানমারের ধর্মীয় নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বৌদ্ধ ধর্মীয় নেতা দালাইলামা।।

মিয়ানমারের ধর্মীয় নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বৌদ্ধ ধর্মীয় নেতা দালাইলামা।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি মিয়ানমারের নেতা অং সান সুচির সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন। সুচিকে তার প্রভাব কাজে লাগিয়ে শান্তিপূর্ণভাবে এ সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ নেতা দালাইলামা।

নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাইলামা এ ব্যাপারে লিখিত আবেদন জানিয়েছেন, বিশ্বের প্রত্যেক ধর্মই শান্তি ও সহানুভূতির বার্তা বহন করে। তাই যখন আমরা ধর্মের নামে অন্য কোনো ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের খবর পাই তখন মর্মাহত হই। বিশেষ করে মিয়ানমারের মুসলিম সম্প্রদায়ের ওপর সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটছে। জানা যায়, মিয়ানমার ইস্যুতে আজ সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠেয় লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট পিপলস ট্রাইব্যুনালের প্রথম শুনানিতে ওই লিখিত আবেদন পড়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন