
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহৎ অর্থনীতির দেশ চীনে এ বছরের জাতীয় উন্নয়নে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কিছুটা কমে ৬.৫ শতাংশ ধরা হয়েছে। যা গতবছর ৭ শতাংশে ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। রাজধানী বেইজিংয়ে দেশটির রাবার স্ট্যাম্প সংসদে ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে ভাষণ প্রদানকালে তিনি একথা বলেন ।
গত ২৬ বছরের পর ২০১৬ সাল থেকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীরগতিতে এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্ব বাজারের চাহিদা অনুয়ায়ী বৃহৎ কয়লা ও ইস্পাত শিল্প কোম্পানিগুলোর উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি।’ তবে অতীতেও এই ধরণের কথা বলার পরও তার খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি দেশটিতে ।
এবারের বার্ষিক সম্মেলনে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ হাজারেরও বেশি আইনপ্রণেতা চীনা গ্রেট হলে মিলিত হয়েছেন। প্রতিবছর এনপিসি ও এর উপদেষ্টাদের সম্মিলনে দুই সেশনে পরিচালিত এই অধিবেশন যা ‘লিয়ানঘুই’ নামে পরিচিত। এটিতে নেয়া সকল সিদ্ধান্তকে দেশটিতে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয় ।