News71.com
 International
 19 Dec 16, 03:43 PM
 282           
 0
 19 Dec 16, 03:43 PM

রাশিয়ার বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল ।।

রাশিয়ার বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে ধুম্রজাল ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৩৯ আরোহী নিয়ে আজ সোমবার রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়। রাশিয়ার সংবাদ সংস্থা জানায়, বিমানের মোট আরোহীদের মাত্র ৫ জন বেঁচে আছেন। এরপরপরই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৭-এ। এর কিছুক্ষণ পর ওই সংস্থা জানায়, বিমানের আরোহীদের কেউ-ই নিহত হননি ।

প্রকাশিত এ খবর সত্যতা দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায়, সব আরোহী বেঁচে আছেন। তবে ১৬ জন খুব মারাত্মকভাবে আহত হয়েছেন। কিন্তু বিমান বিধ্বস্তের এ ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলোতে সাংঘর্ষিক তথ্য পাওয়া যাচ্ছে। 'সবাই বেঁচে আছেন' ওই সংস্থা এমন দাবি করলেও ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন ।

সেই খবর সংশোধন করে পরে জানায়, ১৬ আরোহী আহত হয়েছে। অন্য এক সংবাদ মাধ্যম জানায়, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি ভেঙে ৩ খণ্ড হয়ে যায়। কিন্তু ভারতের হিন্দুস্থান দাবি করেছে, বিমানটি নাকি বিধ্বস্তই হয়নি। সেটার জরুরি অবতরণ করানো হয়েছে।  আবার কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিমানটিকে জরুরি অবতরণ করানোর চেষ্টা করা হয়েছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন