News71.com
 International
 19 Dec 16, 03:41 PM
 290           
 0
 19 Dec 16, 03:41 PM

কিডনি প্রতিস্থাপনের ১০ দিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হাসপাতাল ছাড়ছেন আজ ।।

কিডনি প্রতিস্থাপনের ১০ দিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ হাসপাতাল ছাড়ছেন আজ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ কিডনি প্রতিস্থাপনের ১০ দিন পর আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ সোমবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরবেন ।

এর আগে, চলতি মাসের ১০ তারিখ তার কিডনি প্রতিস্থাপন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল শুরু থেকেই নজর রাখছিলেন সুষমার শারীরিক পরিস্থিতির উপর। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হচ্ছিলেন তিনি। মাঝের এই সময়ে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তার অনুগামীরাও নিয়মিত সুষমা স্বরাজের খোঁজ খবর নিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন