News71.com
 International
 19 Dec 16, 03:39 PM
 257           
 0
 19 Dec 16, 03:39 PM

কুয়ালালামপুরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে প্রবাসীরা ।।

কুয়ালালামপুরে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগে প্রবাসীরা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার পানি সরবরাহের প্রধান দুই কোম্পানি সাইবাস ও আইরের সাপ্লাই পাইপ মেরামত করা হচ্ছে। সে কারণে আজ সোমবার সকাল ৮টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত দেশটির রাজধানী কুয়ালালামপুর ও সেলাংগর রাজ্যের পিজে, ক্লাং, গোম্বাক, কুয়ালা লাংগাত, হুলি সেলাংগর ও কুয়ালা সেলাংগর এ পানি সরবরাহ বন্ধ থাকবে ।

কোম্পানিগুলো ৪ দিন আগে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া, রেস্তোরাঁ, কলকারখানা মালিক ও স্থানীয়দের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিলেও জানে না অনেক প্রবাসী বাংলাদেশি। তারা সকাল ৮টা থেকে হঠাৎ পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে চরম দুর্ভোগে পড়েন ।

বন্ধ হয়ে যায় রান্না-বান্না। পানি সংরক্ষণ করে না রাখায় আগামী ৪ দিন বেশ ভালোই দুর্ভোগ পোহাতে হবে প্রবাসী বাংলাদেশিদের। কেলাং এ বসবাসরত প্রবাসী মিজানুর রহমান জানান, পানি সরবরাহ কোম্পানিগুলো বিজ্ঞপ্তির মাধ্যমে আগে থেকে জানিয়েছিলেন। কিন্তু আমরা প্রবাসীরা অনেকেই জানতে পারিনি। অসচেতনার জন্যই এটা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন