
আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলগুলো ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রবল বিরোধিতা করলেও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন ।
গতকাল রবিবার রাজস্থানের কোটায় একটি অনুষ্ঠানের চলাকালে মোদির স্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া ৫০০,১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশের দুর্নীতি রোধ এবং দেশের অর্থনীতিকে কালো রুপির প্রভাবমুক্ত করা যাবে ।