News71.com
 International
 18 Dec 16, 05:43 PM
 287           
 0
 18 Dec 16, 05:43 PM

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা ।। নিহতের সংখ্যা বেড়ে ৩০

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা ।। নিহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের পোর্ট সিটি এডেনে আজ রবিবার এ হামলার ঘটনাটি ঘটে। বিভিন্ন খবরে জানা যাচ্ছে আল আরিশ জেলার আল-সোলবান ঘাঁটির সৈন্যরা বেতন তোলার সময় এক আত্মঘাতী হামলাকারী প্রবেশ করে এবং শরীরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় ।

এডেনে গত সপ্তাহেই এক বোমা হামলায় ৪৮ সৈন্য নিহত হয়েছিল। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আল কায়েদা ও আইএস বিগত দু'বছর ধরে দেশটিতে হামলা চালিয়ে আসছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন